সাতপাকে বাঁধা পড়লেন সায়নী দত্ত
বছর শেষে সুখবর দিলেন অভিনেত্রী সায়নী দত্ত। গত তিন মাস ধরে তার বিয়ের প্রস্তুতির কথা জানা শোনা যাচ্ছিল। এবার সেই শুভ দিনটি এসেই গেল। এবার সাতপাকে বাঁধা পড়লেন এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছ।
জানা গেছে, পাঞ্জাবি রীতিতে বিয়ে করছেন তিনি। ফোর্ট উইলিয়ামের ভেতর গুরুদ্বারে বিয়ে করলেন অভিনেত্রী। ভিন্টেজ গাড়িতে করে এলেন সায়নীর বর। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন তিনি।
ডিজাইনার লাল লেহঙ্গায় সেজেছিলেন নায়িকা। সেই সঙ্গে মানানসই সোনার গয়নাও পরেন। অন্যদিকে সায়নীর স্বামী গুরবিন্দরজিৎ সমরার পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি এবং মাথায় লাল ছিল পাগড়ি। দুজনের মুখেই দেখা গেল মৃদু হাসি। শুক্রবার শুধুমাত্র ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটাবেন বলে ঠিক করেছেন নবদম্পতি।
আরও পড়ুন: দেখুন পরিণীতির বিয়ের অপ্রকাশিত ছবি
পার্ক স্ট্রিটের একটি হোটেলে দুপুরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার অবশ্য টলিপাড়ার কেউ আসবেন না। সবার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে ১৬ ডিসেম্বর।
তবে সেই অনুষ্ঠানে থাকতে পারবেন না অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। শহরে থাকছেন না তিনি। তাই আবীর শুক্রবারই সায়নীর সঙ্গে দেখা করে গেলেন। ফলে সায়নীর বিয়ের দিন ইন্ডাস্ট্রি থেকে শুধু আবীরকেই দেখা গেল।
গত দুদিন ধরে মেহেদি, আইবুড়োভাত, গায়েহলুদ ধুমধাম করে পালন করেছেন নায়িকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শাড়ি পরে আইবুড়ো ভাত খেয়েছেন সায়নী। তবে শুধু কলকাতায় নয়, ১৬ ডিসেম্বর এখানকার পার্টি হয়ে গেলেই চণ্ডীগড়ে উড়ে যাবেন নবদম্পতি।
১৯ ডিসেম্বর সেখানে অনুষ্ঠানের পর ২২ ডিসেম্বর মুম্বাইয়ে আরও একটি রিসেপশন হওয়ার কথা। বিয়ের পর তিনি মূলত লন্ডনেই থাকবেন। তবে ভালো কাজের সুযোগ এলে নিশ্চয়ই করবেন। নায়িকা জানান, বছরে একটা ভালো কাজ করতে পারলেই তিনি খুশি। তিনি এখন গুণগত কাজের দিকে দৃষ্টি দিচ্ছেন।
এমএমএফ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন