ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

অপি করিমের অতিথি শহিদুজ্জামান সেলিম

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৬ এপ্রিল ২০১৬

জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা অপি করিম। সম্প্রতি তিনি উপস্থাপনা করছেন জিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স য়িং চেয়ার’-এ।

অনুষ্ঠানটিতে বিভিন্ন পর্বে হাজির হয়েছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শোবিজের সফল মানুষেরা। ধারাবাহিকতায় এবারে অপি করিমের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শহিদুজ্জামান সেলিমকে।

তিনি অনুষ্ঠানে আড্ডার ছলে বলেবেন তার ব্যাক্তি জীবন, কর্ম জীবন এবং পারিবারিক জীবনের নানান দিক নিয়ে। জানাবেন ব্যক্তি শহিদুজ্জামান সেলিম থেকে তারকা শহিদুজ্জামান সেলিম  হয়ে ওঠার গল্প। দর্শকদের জানাবেন তার বর্তমান ব্যাস্ততা এবং ব্যক্তি জীবনের নানান গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন এই তারকার জীবনের অনেক না বলা কথা।

শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হয়।

এলএ/এমএস

আরও পড়ুন