ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

প্রতারণায় ক্ষেপেছেন বিয়ন্সে

প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৭ এপ্রিল ২০১৬

প্রতারণার স্বীকার হয়ে বেজায় চটেছেন আমেরিকান পপ তারকা বিয়ন্সে। বেশ কয়েক বছরের বিরতির পর আবারও সংগীতে ফিরেছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা গায়িকা।

জানা যায়, একটি অনলাইন প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরেই বিয়ন্সের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ফিয়ন্সে’র নাম ব্যবহার করে কাপড়, কফি মগ ও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছিলো। এমনকী এই গায়িকার বিখ্যাত গান ‘সিঙ্গেল লেডিজ’র নাম ব্যবহার করেও সেই কোম্পানি তাদের পণ্যের ডিজাইন করে যাচ্ছে। এ অবস্থায় আইনের শরণাপন্ন হলেন এই পপ তারকা।

মামলা ঠুকেছেন নকল ফিয়ন্সের বিরুদ্ধে আর দাবি করেছেন এতোদিন তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যে অর্থ আয় করেছেন তা ফেরতও দিতে হবে তাকে!

আরএএইচ/এলএ/আরআইপি

আরও পড়ুন