৪টি বিয়ে ও ৭টি প্রেম করেও অতৃপ্ত, খুঁজছেন আসল ভালোবাসা
৪টি বিয়ে ও ৭টি প্রেম করেও অতৃপ্ত, খুঁজছেন আসল ভালোবাসা
একাধিক বিয়ে ও দীর্ঘ সম্পর্কের পরও জীবনে প্রকৃত ভালোবাসা এখনো অধরা। এমনটাই জানিয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনে চারবার বিয়ে এবং সাতবার প্রেমে জড়ালেও সত্যিকারের ভালোবাসার স্বাদ তিনি এখনো পাননি।
সম্প্রতি এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে জেনিফার জানান, অতীতের সম্পর্কগুলোতে তিনি মনে করেছিলেন সঠিক মানুষ পেয়েছেন। কিন্তু পরে বুঝতে পারেন, অনেকেই মূলত জাগতিক বিষয় যেমন আংটি বা সম্পদের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ভালোবাসার গভীরতায় নয়।
তিনি আরও বলেন, তখন তিনি নিজেকেই যথেষ্ট ভালোবাসতে পারতেন না। সেই কারণে অন্যদের কাছ থেকেও সঠিক ভালোবাসা প্রত্যাশা করা সম্ভব হয়নি। নিজের ব্যক্তিগত উন্নয়ন ও আত্মসম্মান বুঝতে পারার পরই তিনি সম্পর্কগুলোকে নতুনভাবে মূল্যায়ন করতে শিখেছেন।
তার প্রাক্তন সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক এবং গায়ক মার্ক অ্যান্টনি। যদিও তাদের সঙ্গে সম্পর্ক ছিল আলোচিত, তবুও শেষ পর্যন্ত তা টেকেনি।
জেনিফার জানান, একাধিক সম্পর্ক ও বিয়ে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং এসব অভিজ্ঞতা তাকে নিজেকে ভালোবাসতে, নিজের যত্ন নিতে এবং মানসিকভাবে শক্ত হতে সাহায্য করেছে।
বর্তমানে তিনি ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগের মতো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা না বলে নিজের মতো করে জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে যেতে চান।
এলআইএ