ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

কঙ্গনার সঙ্গে ধোনি-কোহলি

প্রকাশিত: ১১:২১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

বলিউড আর ক্রিকেট আজকাল মাখামাখিতে মুড়ি-চানাচুরের অবস্থা! খ্যাতি আর গ্ল্যামারের দারুণ বোঝাপড়া সেখানে। ভারতীয় ক্রিকেটাররা বহু আগে থেকেই বলিউড তারকাদের প্রেমে হাবুডুবু খেয়েছেন। আর বলিউডও বারবার ক্রিকেটারদের লুফে নিয়েছে।

তবে এই লুফে নেওয়া শুধু প্রেমে নয়। বলিউডে ক্রিকেট ও ক্রিকেটাররা এসেছেন ব্যবসার অনুষঙ্গ হয়েও। আবারো ভারতীয় ক্রিকেটের দুই তারকা মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে দেখা যাবে পর্দায়। তাদের সঙ্গে থাকবেন কঙ্গনা রানাউত।

জানা গেছে, রাজকুমার হিরানির পরিচালনায় নির্মিত একটি বিজ্ঞাপনে অভিনয় করবেন তারা। আইপিএল উপলক্ষে বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে।

কথা রয়েছে আজ ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে এর শুটিং।

আরএএইচ/এলএ/এবিএস

আরও পড়ুন