মারা গেছেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ
‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার ভোর ৬ টায় রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে। জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইফ খান।
জানা যায়, ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। দ্রুত পৌঁছুলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।
খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তরুণ এই পরিচালক।
এমআই/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন