ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

মৌসুমি-আজাদের ঘোড়ার ডিম!

প্রকাশিত: ০৭:১৪ এএম, ১০ মে ২০১৬

ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অশ্ব ডিম্ব’। নাটকটি রচনা এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করছেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমি হামিদ।

তার সঙ্গে দেখা যাবে দর্শকনন্দিত অভিনেতা আজাদ আবুল কালামকে। বর্তমানে নাটকটির নির্মাণ কাজ চলছে গাজীপুরের পূবাইলে।

গ্রামীন আবহের কাহিনিতে নির্মিত এই নাটকটিতে আরো অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, রাজিব সালেহিন, ফারহানা, বদ্দা মিঠু। এছাড়া একটি বিশেষ চরিত্রে হাজির হবেন চঞ্চল চৌধুরী।  

নাটকটি প্রসঙ্গে মৌসুমি হামিদ জাগো নিউজকে বলেন, ‘অশ্ব ডিম্ব’ মানে ঘোড়ার ডিম। বাস্তবে যার কোনো মানে নেই। কিন্তু এই নাটকে মানে এবং ম্যাসেজ দুটোই খুঁজে পাবেন দর্শক। নাটকের গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে নাটকটি দেখে সবাই খুব মজা পাবেন। এটি ঈদ বিনোদনে নতুন মাত্রা দেবে বলেই বিশ্বাস আমার। পাশাপাশি আমার চরিত্রটিও দর্শকদের কাছে ভালো লাগবে।’

এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে ‘অশ্ব ডিম্ব’ নাটকটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ছয় পর্বের এই ধারাবাহিক নাটকটি আগামী ঈদে এনটিভিতে প্রচারিত হবে।

এনই/এলএ/এমএস

আরও পড়ুন