করোনায় দুজন মারা গেছেন, শনাক্ত ১৮
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ জন।
এ নিয়ে চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন সাতজন।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- আরও পড়ুন
- করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই, ডেঙ্গু মোকাবিলায় স্পেশাল টিম
- করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা মহানগরে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনায় ১ জন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
এসময়ে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে।
এসইউজে/এমকেআর/জিকেএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র