দুই বছরে ২১ ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লান্টটেশন ইউনিটে গত দুই বছরে ২১ জন ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছেন।
`বোনম্যারো ট্রান্সপ্লান্ট : সাফল্যের দুই বছর` উপলক্ষে ঢামেকের হেমাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এম এ খান তিনি এ তথ্য জানান।
অধ্যাপক এম এ খান জানান, এ রোগের রোগীদের আনুমানিক পাঁচ লাখ টাকা খরচ করতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় যা খুবই কম।
সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান ও সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত আছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ অক্টোবর এ ইউনিটের উদ্বোধন হয়। প্রথম বোনম্যারু ট্রান্সপ্লান্ট করা হয় ২০১৪ সালের ১০ মার্চ।
এমইউ/বিএ/আরআইপি
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র