টাইফয়েড টিকা দেওয়া হয়েছে ৯৭ লাখ
সারাদেশে এখন পর্যন্ত ৯৭ লাখ ৭২ হাজার ৩৫২টি টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকাদানের সংশ্লিষ্ট ওয়েবাসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এসময় পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে, ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৮৪ জন। এর মধ্যে স্কুলে ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং কমিউনিটিতে ৬১ লাখ ৬৫ হাজার ৮৮৪ জন।
এর আগে ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এসইউজে/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র