বিশ্ব কিডনি দিবস
ইনসাফ বারাকাহ হাসপাতালে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি-সংগৃহীত
১২ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।
এ সময়ে মাত্র ২০০০ টাকায় সাতটি পরীক্ষা প্যাকেজে (সিবিসি, লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড সুগার, এইচবি১সি, এসজিপিটি, ইউরিন আর/এম/ই এবং সিরাম ক্রিয়েটিনিন) করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ এসব তথ্য জানান।
তিনি জানান, বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, সমাজের অসহায় দরিদ্র রোগীদের সেবায় সব সময় ইনসাফ বারাকাহ হাসপাতাল পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এমইউ/এমআরএম