মেডিকেলে ভর্তি : লোডশেডিংয়ের কারণে ওএমআর শিট স্ক্যানিং ব্যাহত
মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশে স্বাস্থ্য অধিদফতরের আন্তরিকতা থাকলেও লোডশেডিংয়ের কারণে ওএমআর শিট স্ক্যানিং ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদের কক্ষে স্থাপিত চারটি অপটিক ম্যাগনেটিক রিডার (ওএমআর) মেশিনে শনিবার সকাল ৮টা থেকে স্ক্যানিং শুরু হয়।
রাত ৮টায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, দুপুরে লোডশেডিংয়ের কারণে স্ক্যানিং কার্যক্রম বাধাগ্রস্ত হয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত অর্ধেকের মতো ওএমআর শিট স্ক্যানিং শেষ হয়েছে।
তিনি আরো বলেন, আজ রাতের মধ্যেই প্রথম দফা স্ক্যানিং শেষ করার ইচ্ছে রয়েছে। ড. জাফর ইকবালসহ ওভারসাইট কমিটির নেতারা স্বাস্থ্য অধিদফতরে অবস্থান করছেন।
শনিবার সকালে অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জাগো নিউজকে জানান, গতকালের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৯৫ জন। ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮২৮ জন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২ এবং বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫টি।
এমইউ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র