রোববার সারাদেশে এক ঘণ্টা মানববন্ধন করবে বিএমএ
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে রোববার সারাদেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রত্যেক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নির্যাতন ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে এবং চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শনিবার এক যৌথ বিবৃতিতে সারাদেশের চিকিৎসকদের মানববন্ধনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এমইউ/বিএ/ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র