স্বাস্থ্যসেবা বিভাগের ৩৫ কর্মকর্তাকে পদোন্নতি ও পদায়ন
স্বাস্থ্যসেবা বিভাগের ৩৫ কর্মকর্তাকে উপ-পরিচালক/সমমানের পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের রাজধানীসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন/বদলি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় কমিটির (ডিপিসি) সুপারিশক্রমে এ পদোন্নতি দেয়া হয়।
সোমবার স্বাস্থ্যসেবা বিভাগ পারসোনাল শাখা-২-এর যুগ্ম সচিব (প্রশাসন-২) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী সাতদিনের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। তা না হলে অষ্টমদিনে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হবেন।
পদোন্নতি ও পদায়নপ্রাপ্তদের বিস্তারিত তথ্য এখানে দেখুন
এমইউ/জেডএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর