ক্লিনিক্যাল প্যাথলজি এখন ‘ল্যাবরেটরি মেডিসিন বিভাগ’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ইনষ্টিটিউট ও জেলা সদর হাসপাতালে ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের নাম পরিবর্তন করে ‘ল্যাবরেটরি মেডিসিন বিভাগ’ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপ-সচিব খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব স্থাপনায় ল্যাবরেটরি মেডিসিন বিভাগ নেই সেসব স্থাপনায় এ নামে বিভাগ খোলার সুপারিশ করা হলো।
এমইউ/ওআর/পিআর
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র