সাফেনা ডেন্টাল কলেজে ভর্তি স্থগিত
রাজধানীর মালিবাগের বেসরকারি সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজে চলতি শিক্ষাবর্ষে (২০১৭-১৮) ছাত্রছাত্রী ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ (সংশোধিত) এর গুরুত্বপূর্ণ শর্তসমূহ- কলেজের নামে জমি রেজিস্ট্রেশনসহ হাসপাতালের শয্যা সংখ্যা, সব বিভাগে শিক্ষক ও ডেন্টাল ইউনিট স্বল্পতা ইত্যাদি কারণে ছাত্রছাত্রী ভর্তির ওপর স্থগিতাদেশ দেয়া হয়।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৭ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি, স্থগিত ও স্থগিতাদেশ প্রত্যাহার সম্পর্কিত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এমইউ/ওআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র