বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে সুন্নতে খৎনার সুযোগ
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিনা খরচে সুন্নতে খৎনার (মুসলমানি) সুযোগ দেবে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
৮ মার্চ বিশ্ব কিডনি দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের অংশ হিসেবে সুন্নতে খৎনা করা হবে।
এ ছাড়া ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৮শ টাকায় রোগীরা চেক আপ করার সুযোগ পাবেন। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এম ফখরুল ইসলাম এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফিরোজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, জনসংযোগ কর্মকর্তা সোহরাব আকন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয় ১০ জন কিডনি রোগীকে ফ্রি অপারেশন (মেডিসিন ছাড়া) করা হবে।
এমইউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র