নানা রোগে আক্রান্ত বীর প্রতীক হামিদুল হক
টাঙ্গাইলের সখীপুরের কচুয়া গ্রামের অসুস্থ বীর প্রতীক হামিদুল হকের (৭৫) শরীরে নানা রোগব্যাধি ধরা পড়েছে। তিনি ডায়াবেটিকস, উচ্চরক্ত চাপ, কিডনিতে সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত।
বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীন এ তথ্য জানান।
সকাল ৯টায় হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রিন্সিপাল ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মালেক মৃধা বীর প্রতীক হামিদুল হকের সঙ্গে দেখা করেন। এসময় তারা হামিদুল হকের শারীরিক খোঁজ-খবর নেন।
এমইউ/জেএইচ/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র