সিরাজুল ইসলাম মেডিকেলের এমবিবিএস-এর ওরিয়েন্টেশন কাল
রাজধানীর মালিবাগের মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের (২০১৮-১৯) ১ম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ৮ম ব্যাচের ওরিন্টেশন প্রোগ্রাম আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিসিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এতে সভাপতিত্ব করবেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. সিরাজুল ইসলাম, মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টি।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. নাজমুল হাসান ও হাসপাতালটির সম্মানিত ডেপুটি ম্যানেজিং (ডিএমডি) ডিরেক্টর সুমনা ইসলাম।
এমইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র