ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি
রাতকানা রোগ প্রতিরোধে জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় স্থগিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীসহ সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
গত ১৯ জানুয়ারি ছিল ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের নির্ধারিত দিন। কিন্তু শেষ মুহূর্তে ভারতের একটি কোম্পানি থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।
এ ঘটনায় অধ্যাপক ডা. এনায়েতুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছে। তবে প্রতিবেদনে কী আছে তা বলতে নারাজ তিনি।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র