৪ জুন খোলা থাকবে বিএসএমএমইউয়ের বহির্বিভাগ
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝেও রোগীদের সুবিধার্থে ৪ জুন (মঙ্গলবার) বিশেষ ব্যবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) খোলা থাকবে। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।
এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগ (৪ জুন ব্যতীত), বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে ওই তিনদিন বিভিন্ন বিভাগের জরুরি বিভাগসমূহ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি চালু থাকবে।
এদিকে ঈদের ছুটির মাঝে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আগামী ৭ জুন (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন (শনিবার) বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে সম্পূর্ণরূপে চালু থাকবে। বিএসএমএমইউ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এমইউ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র