বিএসএমএমইউ ভিসির সঙ্গে ভুটানি শিক্ষার্থীদের সাক্ষাত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভুটানের ছাত্রছাত্রীরা সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার সকালে তারা বিএসএমএমইউ ভিসির সঙ্গে সাক্ষাত করেন।
এসময় শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিসির সঙ্গে আলোচনা করেন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
সাক্ষাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন; এ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, অর্থোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান প্রমুখ।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র