করোনা শনাক্ত ফের ৩ শতাংশ ছাড়ালো
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। গত বছরের ৬ অক্টোবরের পর এ সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১১ জনে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে আজ সোমবার (৩ জানুয়ারি) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭৫ শতাংশ।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
একই সময়ে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে।
এমইউ/এমএইচআর/এএসএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
- ২ স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ আলোর মুখ দেখেনি ১০ মাসেও
- ৩ রোহিঙ্গা ক্যাম্পে ম্যালেরিয়ার ওষুধ-প্রতিরোধী ধরন শনাক্তে গবেষণা
- ৪ চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত হয়ে সেবা দিতে হবে
- ৫ ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক সীমাবদ্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী