২৪ ঘণ্টায় ২৩ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের।
এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে।
শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৯৯ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ দুই হাজার ১৬ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
এমএইচআর/জেআইএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
- ২ স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ আলোর মুখ দেখেনি ১০ মাসেও
- ৩ রোহিঙ্গা ক্যাম্পে ম্যালেরিয়ার ওষুধ-প্রতিরোধী ধরন শনাক্তে গবেষণা
- ৪ চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত হয়ে সেবা দিতে হবে
- ৫ ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক সীমাবদ্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী