করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩০৯ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৯ শতাংশ।
বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে তিন হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৩৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ১২০০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
- ২ ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন পিছপা হবে না
- ৩ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৫ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী