মা হারালেন বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিনের মা হোসনে আরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০৩ বছর।
রোববার (২ অক্টোবর) বিএসএমইউ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হোসনে আরা আজ (রোববার) দুপুর ১২টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হোসনে আরা বেগম তিন ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএসএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার চতুর্থ সন্তান।
উপাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএসএমইউ পরিবার।
এএএম/আরএডি/জেআইএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ১২০০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
- ২ ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন পিছপা হবে না
- ৩ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৫ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী