করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮
ফাইল ছবি
দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় একজনের মৃত্যুর তথ্য জানা গেছে।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৬ জনে। আর শনাক্ত বেড়ে হয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৪২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৪৬ জনই ঢাকার রোগী। বাকি দুজন চট্টগ্রামের বাসিন্দা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার চার জনে। মোট সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এএএম/এমকেআর/জেআইএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ২ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৪ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
- ৫ রোগীর চাপ সামলে সেবার মান বাড়াতে কাজ চলছে, দমন করা হবে দালালচক্র