সরকারি চাকরি থেকে বৈষম্যমূলক কোটা তুলে নিলো পাকিস্তান
সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করল পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ১৮ অক্টোর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই ব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দেন। এরপর সরকার এই ব্যবস্থাটি তুলে নিলো।
পাকিস্তান সরকারের বাতিল করা কোটা ব্যবস্থায় মৃত সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সন্তানরা উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি পেতেন।
পাকিস্তানি এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রায়ের তারিখ থেকে কোটা বাতিলের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। তবে মৃত সরকারি চাকরিজীবীদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা এখনও পাচ্ছে। আর যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে তাদের জন্য কোটা বহাল থাকবে।
সুপ্রিম কোর্টের রায়ের আগে ওই কোটার মাধ্যমে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
- ২ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
- ৩ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১০ শতাংশ শুল্ক দেবে বাংলাদেশ?
- ৪ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ৫ ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড