রাশিয়ার আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন
রাশিয়া-ইউক্রেন সংঘাত/ ফাইল ছবি: ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস
রাশিয়ার আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী শনিবার (২৪ মে) জানিয়েছে, তারা এক রাতেই রাশিয়ার ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করেছে। রাজধানী কিয়েভ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। খবর এএফপির।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী ৬টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (কিয়েভ) ভূপাতিত করেছে এবং ২৪৫টি শাহেদ ইউএভি ধ্বংস করেছে।
এর আগে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ৬ জন সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ।
রাশিয়া ওই হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।
- আরও পড়ুন:
- সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত
- জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলা, আহত ১৮
- ১৫৩ অনুপ্রবেশকারীকে রাজস্থান থেকে কলকাতায় স্থানান্তর
সে সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোও এতে সহযোগিতা করছে।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তেহরানে বড় হামলা, ইসরায়েল বললো যুদ্ধ ‘নতুন ধাপে’
- ২ ‘যুদ্ধ কোনো সমাধান নয়’, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দূত পাঠাচ্ছে চীন
- ৩ সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
- ৪ ইরানে হাজার পাউন্ডের বহু ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের
- ৫ শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি