ভারতে প্লেন দুর্ঘটনা
অন্তত ৫০ মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে
এয়ার ইন্ডিয়ার প্লেনটি আহমেদাবাদের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা) এই তথ্য জানিয়েছে।
অ্যাসোসিয়েশনটি জানায়, পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া, অন্তত দুজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছে। কয়েকজনের চিকিৎসকের স্বজনও নিখোঁজ বলে জানা গেছে।
এদিকে, ফাইমার তথ্য অনুযায়ী, প্লেনে থাকা যাত্রীদের অধিকাংশকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
সূত্র: বিবিসি
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ২ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৩ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
- ৪ যেসব কারণে ইরানি শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি
- ৫ যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তানে যেতে পারেন জেডি ভ্যান্স