ইয়েমেন থেকে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা
ফাইল ছবি: এএফপি
ইয়েমেন থেকে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইয়েমেন থেকে তাদের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালায় ইসরায়েল।
টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং প্রতিহতের ফলাফল পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা ও সাইফ বন্দরসহ তিনটি ইয়েমেনি বন্দরে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজও।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেন।
গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটিই প্রথম ইসরায়েলি হামলা। সোমবার (৭ জুলাই) ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন বিমান হামলা নিয়ে সতর্কতা জারি করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এ হামলা চালানো হয়।
হুতি পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে, হোদেইদাহ বন্দরে হামলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি।
- আরও পড়ুন:
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার কিছুক্ষণ পরই হুথিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইসরায়েলের যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছে।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৬
- ২ শিক্ষকতার ছায়ায় পৈশাচিকতা: ৬২ বছরে পাঁচ মহাদেশে ৮৯ শিশু ধর্ষণ
- ৩ নির্বাচনি প্রচারণায় যা বললেন-যা এড়িয়ে গেলেন তারেক ও শফিকুর
- ৪ ইসলামি বিপ্লবের বার্ষিকীতে একাধিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো ইরান
- ৫ মার্কিন শান্তি পরিকল্পনা ‘ধ্বংস’ করছে ইউক্রেন-ইউরোপ: রুশ মন্ত্রী