পুতিনের সঙ্গে বৈঠককে ১০-এ ১০ দিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন / ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন।
এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের মূল্যায়ন করতে বলা হয়। তিনি বলেন, এটা ছিল ১০ এর মধ্যে ১০। তিনি আরও বলেন, আমরা দারুনভাবে আলোচনা করেছি।
ট্রাম্প বলেন, এখন ইউরোপীয় সম্পৃক্ততার সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করার দায়িত্ব জেলেনস্কির ওপর। তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন পরবর্তীতে আলোচনার আয়োজন করবে যেখানে পুতিন এবং জেলেনস্কি উভয়ই উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য একটি বৈঠকের আয়োজন করতে চান।
আলাস্কায় পুতিনের সঙ্গে সাক্ষাতের পর ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা এখন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চলেছেন।
তিনি আরও বলেন, এখন এটি সম্পন্ন করা সত্যিই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। আমি ইউরোপীয় দেশগুলোকেও বলবো তাদের কিছুটা জড়িত হতে হবে। তবে এটি প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করে ... এবং যদি তারা চান, আমি পরবর্তী বৈঠকে থাকব।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ২ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৩ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ৪ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৫ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর