জেলেনস্কির দাবি
রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি/ ছবি: এএফপি (ফাইল)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করে। এর মধ্যে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে চারটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোনগুলি ‘স্পষ্টতই’ পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনের লক্ষ্যবস্তুর দিকেও এগিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, কমপক্ষে দুই ডজন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেন এটি যাচাই করার জন্য কাজ করছে।
এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বুধবার বলেছেন, কমপক্ষে ১৯ বার আকাশসীমা লঙ্ঘন হয়েছে এবং কমপক্ষে তিনটি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর বিমান বাহিনী যৌথভাবে অভিযানে অংশ নেয়। সকালে অভিযান শুরুর পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল থেকে টুইটারে জানান, পোল্যান্ডের আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে অভিযান চলছে।
কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতার ভাষ্য অনুযায়ী, রুশ ড্রোনের এভাবে অনুপ্রবেশের ঘটনা পোল্যান্ড এবং ন্যাটোর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ২ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ৩ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৪ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
- ৫ যেসব কারণে ইরানি শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি