দুদিন বন্ধ থাকার পর ফের চালু হলো নেপালের ত্রিভুবন বিমানবন্দর
দুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)/ ছবি: দ্য হিমালয়ান
রাজনৈতিক অস্থিরতার কারণে দুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
টিআইএর সিভিল এভিয়েশন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের পর বুধবার থেকে কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গত ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট এখন থেকে চালু করা যাবে।
যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রেখে টিকিট ও লাগেজ সংক্রান্ত বিষয়সহ সর্বশেষ সময়সূচি জেনে নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বন্ধের পেছনে কারণ ছিল ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতা। জেন জি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস রূপ নিলে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। বিশেষ করে গোঠাটার এলাকায় সংঘটিত কয়েকটি ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।
বন্ধকালীন সময়ে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নেপালি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।
সূত্র: দ্য হিমালয়ান
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ২ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৩ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
- ৪ যেসব কারণে ইরানি শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি
- ৫ যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তানে যেতে পারেন জেডি ভ্যান্স