গাজায় আবারও ড্রোন হামলা চালালো ইসরায়েল
গাজায় আবারও ড্রোন হামলা চালালো ইসরায়েল/ ছবি :এএফপি
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্নভাবে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গাজা উপত্যকার খান ইউনুস এলাকায় ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্র জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এলাকায় গোলাবর্ষণ ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে গাজার আল-আহলি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানিয়েছেন, গাজা সিটির শুজায়েয়া এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।এর আগের দিনও ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকায় অন্তত নয়জন নিহত হয়েছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে ১৬টি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সময়ে আহত হয়েছেন আরও ৩৫ জন।
ইসরায়েলি একটি সরকারি সংস্থা জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলতে কালক্ষেপণ অব্যাহত থাকবে। ফলে মানবিক সহায়তা ও আহতদের স্থানান্তরে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ৯৩৮ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ১৬৯ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
সূত্র : আল জাজিরা
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ২ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৩ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ৪ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৫ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর