ইতালিতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৩৮৪, জব্দ ১ দশমিক ৪ টন
ইউরোপের দেশ ইতালি সব শহরে ব্যাপক আকারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটি পুলিশ বাহিনী। এ অভিযানে সারাদেশে মোট৩৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১ দশমিক ৪ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ইতালিয়ান পুলিশ বাহিনী এসব তথ্য জানিয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের পাশাপাশি ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে যাদের মধ্যে রয়েছে ৩৯ জন নাবালক। জব্দ করা হয়েছে ৩৫ কেজি কোকেইন এবং ৪০ টির বেশি আগ্নেয়াস্ত্র।
এই অভিযান শুক্রবার (১৯ ডিসেম্বর) কয়েকটি প্রদেশে সম্পন্ন হয়। তল্লাশির সময় তিনটি শহরের পাঁচটি গাজার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ৩১২টি তল্লাশিতে ২৯৬ কেজি গাঁজা এবং গাঁজার পন্য জব্দ করা হয়েছে। এগুলো প্রাথমিক পরীক্ষায় অবৈধ মাদক হিসেবে শনাক্ত করা হয়েছে।
গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত জুন মাসে একটি নিরাপত্তা ডিক্রি অনুমোদন করেছে ইতালি।
সূত্র : আনাদোলু এজেন্সি
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ২ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৩ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
- ৪ যেসব কারণে ইরানি শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি
- ৫ যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তানে যেতে পারেন জেডি ভ্যান্স