মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা শুভেন্দুর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করলেন রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দুকে জড়িয়ে সম্প্রতি মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতে এই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেন শুভেন্দু। ১০০ কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানির নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা কোনোভাবেই আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে না।
আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম এবং আমি সেকথা রেখেছি। আজই আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। দয়া করে আপনি অভিজ্ঞ আইনজীবীদের সাথে দ্রুত যোগাযোগ করুন, নাহলে আপনাকে অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে, সেই অর্থ আমি দাতব্য প্রতিষ্ঠানে দান করবো।’
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, ‘আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম। ওরা বলছে কয়লার রুপি... কিন্তু কয়লার রুপি কে খায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খায়। কী করে খায়? গাদ্দারের মাধ্যম দিয়ে রুপি যায়। গাদ্দার এখন দত্তক পুত্র হয়ে গেছে। সঙ্গে আছে এক জগন্নাথ। তিনি হলেন বিজেপির এক বড় ডাকাত। জগন্নাথের মাধ্যম দিয়ে কয়লার রুপি যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর মাধ্যম দিয়ে সেই রুপি যায় অমিত শাহর কাছে।’
মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়েই আপত্তি জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত একটি আইনি নোটিশ পাঠান তিনি। কীসের ভিত্তিতে মমতা ওই মন্তব্য করেন, ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রামাণ্য নথি চেয়েছিলেন শুভেন্দু। ওই সময়সীমা অতিক্রম করার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।
ডিডি/কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আমাদের ঘাঁটিতে ইরান হামলা করেনি: যুক্তরাজ্য
- ২ ইরানে হামলায় সহায়তা নিয়ে হোয়াইট হাউজ-স্পেনের পাল্টাপাল্টি বক্তব্য
- ৩ পুরো ইরাক অন্ধকারে, নাগরিকদের দ্রুত সরে যেতে বললো আমেরিকা
- ৪ হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না: ইরানের প্রেসিডেন্ট
- ৫ ‘দ্য গ্রেট গেম’: যখন থেকে পরাশক্তিদের ‘ছায়াযুদ্ধে’র ময়দান মধ্যপ্রাচ্য