রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ত্রিদেশীয় আলোচনার মধ্যেই ৫৫ হাজার সেনা নিহতের তথ্য দিলেন জেলেনস্কি
এআই দিয়ে বানানো
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্তত ৫৫ হাজার ইউক্রেনীয় সামরিক সদস্য নিহত হয়েছে। ফরাসি টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স টু’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর চলমান যুদ্ধে এখন পর্যন্ত তার দেশের প্রায় ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন। নিহতদের পাশাপাশি অনেক ইউক্রেনীয় সেনা এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
এদিকে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন। সে প্রস্তাবে মার্কিন মধ্যস্থতায় ত্রিদেশীয় বৈঠক শুরু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা শুরু হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এসব তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উমেরভ জানিয়েছেন, প্রথমে ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে এবং পরে নির্দিষ্ট ইস্যুভিত্তিক আলাদা আলাদা গ্রুপে আলোচনা চলবে। এসব আলোচনার পর অবস্থান সমন্বয়ের জন্য আবার যৌথভাবে আলোচনা হবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্পষ্ট নির্দেশনার আলোকে আমরা সম্মানজনক ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করছি। আলোচনার প্রতিটি ধাপের অগ্রগতি রাষ্ট্রপ্রধানকে জানানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত ২৩–২৪ জানুয়ারি আবুধাবিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছিল কিয়েভ ও ওয়াশিংটন। তবে মস্কো জানিয়েছিল আলোচনা ইতিবাচকভাবে শুরু হলেও সামনে এখনও অনেক কাজ বাকি।
দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সূত্র: আল-জাজিরা
কে এম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মার্চ ২০২৬
- ২ বিশ্বব্যাপী সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে: ল্যাভরভ
- ৩ ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ সালমান
- ৪ গোপন ছক, প্রকাশ্য ব্যর্থতা: ইরান নিয়ে ভুল পাঠ, নিঠুর বাস্তবতা
- ৫ ট্রাম্পের অন্য সুর: প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের উৎসাহে ইরান আক্রমণ!