ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

রমজানের অপেক্ষা

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা কেন ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। এরপরেই সূর্য ডুববে, আর রমজানের চাঁদ খুঁজতে আকাশ তন্নতন্ন করে খুঁজবে ধর্মপ্রাণ মুসলিমরা। তবে আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখার চেষ্টা করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।

জানা গেছে, একই সময় ওই অঞ্চলে একটি সূর্যগ্রহণও ঘটবে। এ কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাধারণ মানুষকে দূরবীন বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, সূর্যাস্তের সময় আরব উপদ্বীপজুড়ে চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে। সূর্য বা সূর্যের নিকটবর্তী কোনো জ্যোতিষ্ককে টেলিস্কোপ বা দূরবীন দিয়ে সরাসরি দেখলে পর্যবেক্ষকের চোখে স্থায়ী বা সাময়িক অন্ধত্বের ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন>>
রমজান কবে শুরু, কীভাবে দেখা হবে চাঁদ?

এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?
রমজান ২০২৬: বিশ্বের যেসব দেশে ১৫ ঘণ্টার বেশি রোজা

সূর্যগ্রহণ কি চাঁদ দেখায় প্রভাব ফেলবে?

রমজানের চাঁদ দেখার পাশাপাশি মঙ্গলবার রাতে সূর্যগ্রহণ হলেও সেটি আমিরাতে দৃশ্যমান হবে না।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের খদিজা আল হারিরি জানান, সূর্যগ্রহণটি সূর্যাস্তের আগেই ঘটবে। ফলে সূর্যাস্তের পর যখন বিশেষজ্ঞরা রমজানের অর্ধচন্দ্র দেখার জন্য সমবেত হবেন, তখন গ্রহণের কোনো প্রভাব থাকবে না।

তবু পর্যবেক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যদিও সূর্যগ্রহণটি সূর্যাস্তের সময় ঘটবে, তবে চাঁদটি সূর্যের অত্যন্ত কাছাকাছি থাকবে।

চাঁদ দেখা কেন কঠিন হতে পারে?

আইএসি জানায়, পূর্ব ইসলামী বিশ্বে আজ চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে। অর্থাৎ সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যবর্তী সময় খুবই কম হবে। এই স্বল্প ব্যবধান চাঁদকে ‘সংযোগ’ অবস্থা থেকে দৃশ্যমান অর্ধচন্দ্রে পরিণত হওয়ার জন্য যথেষ্ট নয়।

সূত্র: খালিজ টাইমস
কেএএ/