রমজান ২০২৬: বিশ্বের যে-সব দেশে ১৫ ঘণ্টার বেশি রোজা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এআই দিয়ে বানানো

মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে পবিত্র মাস রমজান। চলতি বছর ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। প্রায় ১,৪০০ বছর আগে এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।

২৯ বা ৩০ দিনব্যাপী এ মাসে রোজাদার মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। রমজান মূলত তাকওয়া অর্জন তথা আল্লাহভীতি ও আত্মশুদ্ধি বৃদ্ধির মাস।

বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় সাধারণত ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু দেশে তা ১৫ ঘণ্টারও বেশি।

কেনো প্রতি বছর ভিন্ন তারিখে রমজান শুরু হয়? 

ইসলামি ক্যালেন্ডার চন্দ্রভিত্তিক (হিজরি) যেখানে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের। চন্দ্র বছর সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় রমজান প্রতি বছর ১০–১২ দিন আগে শুরু হয়।

উত্তর গোলার্ধে বসবাসকারী বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষের জন্য এ বছর রোজার সময় তুলনামূলক কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে।

দক্ষিণ গোলার্ধে বসবাসকারীদের জন্য এ বছর রোজার সময় গত বছরের তুলনায় কিছুটা বেশি হবে।

২০৩০ সালে রমজান দুইবার পালিত হবে-প্রথমটি ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর শুরু হবে।

যে-সব দেশে ১৫ ঘণ্টার বেশি রোজা

দিনের আলোর সময় অঞ্চলভেদে ভিন্ন হওয়ায় দক্ষিণ গোলার্ধের কিছু দেশে এ বছর রোজার সময় বেশি হবে।

নিউজিল্যান্ড
এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মুসলমানরা।
প্রথম রোজার সময়: ১৫ ঘণ্টা ২২ মিনিট

চিলি
লাতিন আমেরিকার দেশ চিলিতে রোজার সময়ও ১৫ ঘণ্টার বেশি।
প্রথম রোজার সময়: ১৫ ঘণ্টা ১৩ মিনিট

অস্ট্রেলিয়া

তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
প্রথম রোজার সময়: ১৪ ঘণ্টা ৪৮ মিনিট (১৫ ঘণ্টার কাছাকাছি)

এছাড়া দক্ষিণ গোলার্ধের অন্যান্য দেশ-যেমন দক্ষিণ আফ্রিকা—প্রথম দিনে প্রায় ১৪–১৫ ঘণ্টা রোজা পালন করবে। তবে মাসের শেষদিকে রোজার সময় কিছুটা কমে আসবে।
সূত্র আল-জাজিরা

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।