‘নোবেল বিগ শট’
এপস্টেইন বিতর্কে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর আত্মহত্যার চেষ্টা
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থ্রোবজর্ন জাগল্যান্ড ও এপস্টেইন/ছবি : ফ্রি প্রেস
কুখ্যাত এপস্টেইন কেলেঙ্কারিতে নাম জড়ানোয় আত্মহত্যার চেষ্টা করেছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থ্রোবজর্ন জাগল্যান্ড। আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যান ও ইউরোপ কাউন্সিলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছে ফেটাক্স নেটওয়ার্ক।
মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথি অনুযায়ী, জাগল্যান্ড ও তার পরিবারের সদস্যরা দণ্ডিত যৌন অপরাধী ও প্রয়াত অর্থদাতা এর বিভিন্ন বাসভবনে ছুটি কাটিয়েছিলেন। ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে তারা এপেস্টেইনের সঙ্গে বহুবার যোগাযোগ করেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টেইন তাকে ‘দ্য নোবেল বিগ শট’ বলে উল্লেখ করেছিলেন। নথিতে এমন ইঙ্গিতও রয়েছে যে, এপস্টেইন তার ও পরিবারের সদস্যদের ভ্রমণ ব্যয় বহন করেছিলেন।
মার্কিন নথি প্রকাশের পর জাগল্যান্ডের বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতি’র অভিযোগ আনে নরওয়ের অর্থনৈতিক অপরাধ তদন্ত সংস্থা ‘ওকোকারিম’। সংস্থাটি এরই মধ্যে জাগল্যান্ডের বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতি’র অভিযোগে তদন্ত শুরু করেছে।
সংস্থাটি নিশ্চিত করেছে যে, ওসলোতে তার বাসভবনে তল্লাশি চালানো হয়েছে। বাসভবন থেকে কয়েকটি বাক্স জব্দ করা হয়েছে।
‘ওকোকারিম’ প্রধান পাল লনসেথ বলেন, ‘প্রকাশিত নথিতে যে সময়ের উল্লেখ রয়েছে সে সময়ে তিনি নোবেল কমিটির চেয়ারম্যান ও ইউরোপ কাউন্সিলের মহাসচিব ছিলেন—এ কারণে তদন্তের যৌক্তিক ভিত্তি রয়েছে।’
তিনি আরও জানান, দায়িত্বকালীন জাগল্যান্ড সময়ে উপহার, ভ্রমণ সুবিধা বা ঋণ গ্রহণ করা হয়েছিল কি ন তা খতিয়ে দেখা হবে।
নরওয়ে কর্তৃপক্ষের আবেদনের পর কাউন্সিল অব ইউরোপ–এর মন্ত্রীপরিষদ কমিটি জাগল্যান্ডের কূটনৈতিক দায়মুক্তি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরপরই আনুষ্ঠানিকভাবে তদন্ত ও তল্লাশি কার্যক্রম শুরু হয়।
জাগল্যান্ড ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নরওয়ের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির সাবেক প্রধান এবং প্রায় এক দশক ইউরোপ কাউন্সিলের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঘটনাটি নিয়ে নরওয়েতে রাজনৈতিক ও জনমত মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তবে জাগল্যান্ড বা তার আইনজীবীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সাথে যুদ্ধের আগেই টয়লেট নষ্ট মার্কিন রণতরীর, বিপাকে হাজারও সেনা
- ২ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিশ্ববিদ্যালয়ে আবারও দানা বাঁধছে আন্দোলন
- ৩ রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়
- ৪ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
- ৫ মেডজুল খেজুরের ৫০ শতাংশই ইসরায়েলি, চাষ দখল করা ভূমিতে