আফগানিস্তান-পাকিস্তান
সীমান্ত সংঘর্ষে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, মানবিক আইন মানার আহ্বান
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস/ছবি: আনাদোলু এজেন্সি
সীমান্ত সংঘর্ষে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, মানবিক আইন মানার আহ্বান
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তজুড়ে চলমান সংঘর্ষের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
একই সঙ্গে দুই পক্ষকে সীমান্ত সংঘর্ষ বন্ধ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তার মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা জানান।
মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, আফগানিস্তানের দে ফ্যাক্টো নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত অতিক্রম করে সংঘর্ষের যে খবর পাওয়া যাচ্ছে, তা মহাসচিব উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও জানান, মহাসচিব সংশ্লিষ্ট পক্ষগুলোকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি সদস্য রাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করে দুজারিক বলেন, গুতেরেস উভয় পক্ষকে কূটনৈতিক উপায়ে সংঘাত নিরসনের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা
- ২ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের
- ৩ ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী
- ৪ আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গাজাব লিল-হক’, নিহত ২৭৪
- ৫ পাকিস্তানের হামলায় তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন