ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গাজাব লিল-হক’, নিহত ২৭৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গাজাব-লিল হক’ এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করার পাশাপাশি ১৮টি দখলে নিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তাছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী, আফগান তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (আরমর্ড পার্সোনেল ক্যারিয়ার) এবং আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে যে বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী, তার বদলা হিসেবে এই হামলা করা হয়েছে। পাকিস্তান বাহিনীর সেই অভিযানে নানগারহার ও পাকতিয়ায় নিহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ।

হামলা শেষে রাত ১২টার দিকে আফগানিস্তান সেনাবাহিনী ফিরে যায়। তার মাত্র কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ)।

সূত্র: ডন

এসএএইচ

টাইমলাইন

  1. ০৭:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের
  2. ০৬:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গাজাব লিল-হক’, নিহত ২৭৪
  3. ১২:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
  4. ০৯:০৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
  5. ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান
  6. ০৫:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের
  7. ০৪:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আফগানিস্তানে হামলায় ৭২ জনকে হত্যার দাবি পাকিস্তানের
  8. ১২:৫৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ
  9. ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ প্রথমবার কাবুলে বিমান হামলার কথা স্বীকার করলো পাকিস্তান
  10. ১০:১০ এএম, ১৮ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০, আহত ১৭০
  11. ০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের
  12. ০৫:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ তালেবান নয়, আফগানিস্তানে ‘প্রকৃত প্রতিনিধিদের সরকার’ চায় পাকিস্তান
  13. ০৩:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
  14. ০১:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
  15. ০৮:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী
  16. ০৬:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৫ ইসলামী কঠোর ‘বিধান’ থেকে ‘নমনীয়’ কূটনীতি, যেমন চলছে তালেবানের পররাষ্ট্রনীতি
  17. ০৫:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২৫ সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে
  18. ০৪:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান
  19. ০২:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি
  20. ১২:৪৭ পিএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কতদিন চলবে?
  21. ১১:৩৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
  22. ১০:৪৩ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
  23. ০৯:১৯ এএম, ১২ অক্টোবর ২০২৫ কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি
  24. ০৮:২৮ এএম, ১২ অক্টোবর ২০২৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, সংযমের আহ্বান প্রতিবেশীদের
  25. ০৮:০৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে