ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইসরায়েলি কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:১০ এএম, ০১ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এছাড়া তার মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্স ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ ও টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যমও সরকারি সূত্রের বরাত দিয়ে খামেনির মৃত্যুর দাবি করেছে।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি খুব শিগগিরই ভাষণ দেবেন বলে জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় আল-আলম টিভি।

এনবিসিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।

এনএইচআর