ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০২ পিএম, ০৭ মার্চ ২০২৬

বিস্ফোরণের পর সাময়িকভাবে বন্ধ থাকে দুবাই বিমানবন্দর

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে শনিবার সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখতে হয় দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে। আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি পরে আবার চালু করা হয়।

২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স ও টেকনোলজি।

যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত।

রুশ তেল আমদানি অব্যাহত রাখবে ভারত

ভারত জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সাময়িক ছাড় দিলেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে তারা। একই সঙ্গে নয়াদিল্লি বলেছে, এ বিষয়ে তাদের ওয়াশিংটনের অনুমতির প্রয়োজন নেই।

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের সঙ্গে চলমান হামলা–পাল্টা হামলার মধ্যেই শনিবার (৭ মার্চ) তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেশী দেশের কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, সেসব দেশ থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরান আর তাদের লক্ষ্য করে হামলা চালাবে না।

নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ?

নেপালের নির্বাচনের পর ভোট গণনা এখনো চলছে, তবে র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের সাধারণ নির্বাচনে শুরুতেই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন, যা তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। খবর বিবিসির।

এমএসএম