মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মোজতবা খামেনি (ফাইল ছবি)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন।
ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের এই সর্বোচ্চ নেতা এখনো জনসমক্ষে উপস্থিত হননি।
গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া তার প্রথম ভাষণ পাঠ করেছিলেন একজন উপস্থাপক।
তিনি বলেছেন, ইরান ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানান।
হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ বাদে সবার জন্য উন্মুক্ত।
আরাঘচি বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই।
সূত্র: বিবিসি
এমএসএম