ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট
ছবি: আনাদোলু এজেন্সি
ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ বাহিনীর হামলায় ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এমন তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রধান পীরহোসেন কোলিভান্দ বলেন, যৌথ সামরিক অভিযানে মোট ৮৫ হাজার ১৭৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৫৮৩টি আবাসিক ভবন এবং ১৯ হাজার ৬৯০টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।
তিনি জানান, মার্কিন সামরিক অভিযাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরান। সেখানে ২৮২টি চিকিৎসা কেন্দ্র এবং ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোলিভান্দ দাবি করেন, এসব হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করা উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান এই উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান এই উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। যার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এছাড়া লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ১,০৭২ জন নিহত এবং ২,৯৬৬ জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলকে রক্ষায় ‘আয়রন ডোম’ বানাবে জার্মানির ভক্সওয়াগন
- ২ ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বিমান হামলায় ৭ সেনা নিহত, আহত ১৩
- ৩ যুদ্ধ তহবিলে স্যান্ডার্সের ‘না’: ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধে প্রস্তাব
- ৪ ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর
- ৫ ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট