ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদি ঘাঁটিতে ইরানি হামলা: মার্কিন নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৯ মার্চ ২০২৬

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা ও কন্ট্রোল বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

খবরে বলা হয়, শুক্রবার (২৮ মার্চ) প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ১২ জন মার্কিন সেনা আহত হন এবং কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়।

অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ ধরনের বিমান উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং আকাশ থেকে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান উপসাগরীয় অঞ্চলের বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে, একই দিনে ইসরায়েল ইরানের দুটি ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৪ থেকে ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান উপসাগরীয় অঞ্চলের বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে, একই দিনে ইসরায়েল ইরানের দুটি ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৪ থেকে ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এমএসএম