মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যে চলছে হামলা-পাল্টা হামলা। ছবি: এএফপি (ফাইল)
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লক্ষ্য নির্ধারণ ও নজরদারিতে মূল ভূমিকা রাখছে মার্কিন আইসিটি ও এআই কোম্পানিগুলো। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি জানিয়েছে, ১৫টির বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপল।
বিবৃতিতে বলা হয়, যদি ইরানের আরও নেতাকে টার্গেটেড অ্যাসাসিনেশন-এর মাধ্যমে হত্যা করা হয়, তাহলে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে এসব প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হতে পারে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
- ২ ইরানে যুদ্ধ বন্ধে সক্রিয় দেশের নাম জানালেন রুশ কূটনীতিক
- ৩ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ মার্চ ২০২৬
- ৪ ‘ধ্বংসের পথে’ পুরোনো ব্যবস্থা, ‘মাল্টিপোলার’ বিশ্বে ক্ষমতার লড়াই চলছে!
- ৫ মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প