মধ্যপ্রাচ্যে যুদ্ধ দ্রুত বন্ধে পুতিন-এরদোয়ানের ফোনালাপ
ছবি: তাস
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। তাদের এই কথোপকথনে মধ্যপ্রাচ্যের সংঘাতের নেতিবাচক পরিণতি, বিশেষ করে এনার্জি ক্ষেত্রে প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগর অঞ্চলে সামরিক-রাজনৈতিক উত্তেজনার ক্রমবর্ধমান পরিস্থিতির প্রেক্ষিতে গভীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ কথা উল্লেখ করা হয় যে, তীব্র লড়াই কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক স্তরেও গুরুতর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, যার মধ্যে রয়েছে শক্তি, বাণিজ্য এবং লজিস্টিকস খাত।
টেলিফোন আলোচনার সময় দুই নেতা এছাড়াও এ বিষয়ে একমত পোষণ করেছেন যে, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি প্রয়োজন এবং অঞ্চলের সকল দেশের বৈধ স্বার্থকে অন্তর্ভুক্ত করে শান্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন আহ্বান জানিয়ে চীন। ওই অভিযানে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনিও রয়েছে।
এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
কেএম